মালদায় এই প্রথমবার ২৫শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে কার্নিভাল এর আয়োজন করা হয়। তারই শুভ সূচনা হয়ে গেল ২৫শে ডিসেম্বর রাতে। এদিন রাতে ইংরেজবাজার শহরের ফোয়ারা মোড়ে একটি সাংস্কৃতিক সন্ধ্যার মধ্যে দিয়ে এদিন অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজারের বিধায়ক তথা চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ, অতিরিক্ত জেলা শাসক আর ভিমলা, জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ, অম্লান ভাদুরি, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার, ডিপিএসসি-র চেয়ারম্যান আশিস কুন্ডু, বিশিষ্ট সমাজ সেবী ডাঃ হোসেন সহ কয়েক হাজার মানুষ। এক রকম জন সমদ্রে পরিণত হয় মালদা শহর। প্রথমে প্রদীপ প্রজ্বলন ও তারপর কেক কেটে অনুষ্ঠানে সূচনা করেন ইংরেজবাজারের বিধায়ক তথা চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ ও জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ সহ অন্যান্যরা। ২৫ তারিখ থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানটি চলবে আগামী ১লা জানুয়ারি ২০১৮ পর্যন্ত। তার মধ্যে সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান চলবে ৩০ তারিখ পর্যন্ত। অনুষ্ঠান দেখতে ও আলোক সজ্জা দেখতে জন হাজার হাজার মানুষের সমাগম লক্ষ্য করা যায় ফোয়ারা মোড়ে। তার সাথে মানুষের সেলফি তোলার ঝর।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/jcCsZ6TXqkc
মালদা